আসিয়ান কাপের প্রথম ম্যাচে কোনো গোল করতে পারেনি বাংলাদেশ
বাংলাদেশ ০ : ৩ মালয়েশিয়া র্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার অবস্থান ১৩৬, বাংলাদেশের ১৮১। র্যাঙ্কিং ব্যবধানের ছাপ দেখা গেল মাঠেও। ফিফা আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩–০ গোলে হেরেছে বাংলাদেশ। প্রথমার্ধে দুটি এবং দ্বিতীয়ার্ধে একটি গোল করেছে মালয়েশিয়া। দলটি তাদের আগের দুই ম্যাচে গোলহীন ছিল।জাকার্তার গেলোরা বুং কর্ন স্টেডিয়ামের ম্যাচটিতে প্রথম ১৫ মিনিট মালয়েশিয়ার বিপক্ষে সমানতালেই লড়ছে বাংলাদেশ।
১৮ মিনিটে ম্যাচে পিছিয়ে পড়ার পর নিজেদের গুছিয়ে উঠার কিছুটা চেষ্টা করে তারা। কিন্তু ৩৮ মিনিটে দ্বিতীয় গোল খেয়ে আরও পিছিয়ে পড়ে। দ্বিতীয়ার্ধের শুরুতেই একাদশে দুই পরিবর্তন করে বাংলাদেশ। ফাহমিদুল ও ফারহানকে উঠিয়ে নামানো হয় শাহরিয়ার ইমন ও শুকি ইতোফুসাকে। তাতে আক্রমণে কিছুটা গতি দেখা গেলেও গোলের সুযোগ তৈরি করতে পারেনি বাংলাদেশ।
উল্টো ৫২ মিনিটে রক্ষণের ভুলে আরও একবার গোল খায় টমাস ডুলির দল।টমাস ডুলির অধীনে এটি ছিল বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ৫৯ মিনিটে বাংলাদেশ কোচ করেন আরও দুই পরিবর্তন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।