বিশ্ব নদী দিবস উপলক্ষে ‘কল্লোলিনী-২০২৬’ শীর্ষক এই জাতীয় সংলাপের আয়োজন করেছে টিম ইউরোপ ইনিশিয়েটিভ অন ক্লাইমেট অ্যান্ড এনার্জি। রাজধানীর গুলশানে আলোকি কনভেনশন সেন্টারে, ২২ সেপ্টেম্বর
পানিপ্রবাহ বৃদ্ধি করে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদীগুলোতে প্রাণ ফেরাতে আগামী বছরের শুরুর দিকে পদ্মা ব্যারাজের কাজ শুরু করতে যাচ্ছে সরকার।
বৃহস্পতিবার রাজধানীর গুলশানে নদী নিয়ে আয়োজিত এক জাতীয় সংলাপে এ কথা বলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।বিশ্ব নদী দিবস উপলক্ষে রাজধানীর গুলশানে আলোকি কনভেনশন সেন্টারে ‘কল্লোলিনী-২০২৬’ শীর্ষক এই জাতীয় সংলাপের আয়োজন করেছে টিম ইউরোপ ইনিশিয়েটিভ অন ক্লাইমেট অ্যান্ড এনার্জি।টিম ইউরোপের মধ্যে আছে ইউরোপীয় ইউনিয়ন, এজেন্স ফ্রঁসেজ দ্য ডেভেলপমেন্ট (এএফডি), নেদারল্যান্ডস দূতাবাস, জার্মান সংস্থা জিআইজেড এবং বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাস।
জাতীয় সংলাপে দিনব্যাপী মোট ছয়টি সেশন অনুষ্ঠিত হয়।তৃতীয় সেশনের প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, একটা সময় উত্তরাঞ্চলে পানির স্তর ছিল ২৫ থেকে ৩০ ফুটের মধ্যে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।