মুশতাক খান। এক্স থেকে
নামটি শুনে হয়তো অনেক দর্শককে একটু ভাবতে হবে। কিন্তু ছবিটি দেখামাত্রই চিনে ফেলবেন—হিন্দি সিনেমার সেই চেনা মুখ। কখনো কয়েক মিনিটের চরিত্র, কখনো গল্পের গুরুত্বপূর্ণ পার্শ্বচরিত্র; আবার কখনো ছোট্ট একটি দৃশ্যেই হাসিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। ‘ওয়েলকাম’-এ তাঁর বলা একটি সংলাপ তো বছর পেরিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে মিম হয়ে ঘুরে বেড়ায়।
সেই অভিনেতা মুশতাক খান আর নেই।বৃহস্পতিবার সন্ধ্যায় মারা গেছেন হিন্দি সিনেমার পরিচিত এই চরিত্রাভিনেতা ও কৌতুক অভিনেতা (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়ছিলেন তিনি।
ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের (এফডব্লিউআইসিই) সভাপতি বি এন তিওয়ারি তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।মুশতাকের ব্যবসায়িক অংশীদার শিবম জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে অভিনেতার মৃত্যু হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।