advertisement
advertisement

বাসের ভাড়া: ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, পঞ্চগড়-দেশের কোন দূরত্বে কত টাকা বাড়ল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯:৫৫ অপরাহ্ণ
বাসের ভাড়া: ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, পঞ্চগড়-দেশের কোন দূরত্বে কত টাকা বাড়ল

রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া এসি, নন–এসি প্রায় সব বাসে বাড়তি ভাড়া নিতে দেখা যাচ্ছে

advertisement

বাসে ঢাকা থেকে উত্তরের পথে সবচেয়ে দূরের যাত্রা পঞ্চগড়। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তালিকা অনুযায়ী, দূরত্ব ৪৩৮ কিলোমিটার। ভাড়া বৃদ্ধির পর এই পথে ৪০ আসনের বাসের ভাড়া ১১৩ টাকা বেড়েছে। ঢাকা থেকে ৪০ আসনের বাসে পঞ্চগড়ের ভাড়া হবে ১ হাজার ৩৭৬ টাকা। আগে এই পথের ভাড়া ছিল ১ হাজার ২৬৩ টাকা। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর সরকার গত মঙ্গলবার দূরপাল্লার এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বাসের ভাড়া ১৭ পয়সা বাড়িয়েছে।

নতুন ভাড়া যুক্ত করে আজ বৃহস্পতিবার ভাড়ার তালিকা প্রকাশ করেছে বিআরটিএ। অবশ্য গত রোববার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর থেকেই দূরপাল্লার বাসে দূরত্বভেদে ৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া আদায় করছেন পরিবহনমালিক ও শ্রমিকেরা।নতুন ভাড়ার হার অনুযায়ী, দূরপাল্লার পথে ৫১ আসনের বাসের ভাড়া যাত্রীপ্রতি কিলোমিটারে ২ টাকা ৪০ পয়সা। সে হিসাবে পঞ্চগড় পর্যন্ত যমুনা সেতুর টোলসহ ৫১ আসনের ভাড়া হওয়ার কথা ১ হাজার ৮৬ টাকা।

কিন্তু দূরের পথে অধিকাংশ কোম্পানি তাদের বাসে আসন কমিয়ে ৪০—এ নামিয়ে আরামদায়ক করেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর