advertisement
advertisement

শুরু হচ্ছে রসায়ন অলিম্পিয়াড, নিবন্ধন শুরু ২৮ সেপ্টেম্বর


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ণ
শুরু হচ্ছে রসায়ন অলিম্পিয়াড, নিবন্ধন শুরু ২৮ সেপ্টেম্বর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোগো

advertisement

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ ও বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড–২০২৭। ঢাকা শহরসহ দেশের ৮টি বিভাগের ১৫টি অঞ্চলের কলেজ ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের এইচএসসি ও এ-লেভেল পর্যায়ের শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবেন। অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য নিবন্ধন শুরু হবে আগামী ২৮ সেপ্টেম্বর।

আয়োজকেরা জানান, অলিম্পিয়াডের প্রাথমিক পর্ব আগামী ৩১ অক্টোবর দেশের ১৫টি অঞ্চলে একযোগে অনুষ্ঠিত হবে। প্রাথমিক পর্বে নির্বাচিত প্রতিযোগীরা চূড়ান্ত পর্বে অংশ নেবেন। চূড়ান্ত পর্ব আগামী ২৮ নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে অনুষ্ঠিত হবে। চূড়ান্ত পর্বের বিজয়ীরা আগামী বছর তাইওয়ানে অনুষ্ঠেয় আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডে বাংলাদেশের হয়ে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

আগামী ১৫ অক্টোবর অলিম্পিয়াডে অংশগ্রহণের শেষ সময় নির্ধারণ করা হয়েছে।পড়াশোনার সঙ্গে কাজ, ইউরোপের যে ১০ দেশে আয় বেশিআবেদন যেভাবে—নিবন্ধন করতে আগ্রহীরা গুগল ফর্ম পূরণ করে জমা দিতে হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর