advertisement
advertisement

শাহজালাল বিমানবন্দরে ৩৬ ভরি স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৩


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১:৫২ পূর্বাহ্ণ
শাহজালাল বিমানবন্দরে ৩৬ ভরি স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৩

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

advertisement

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৯৭ দশমিক ৭ গ্রাম (প্রায় ৩৬ ভরি) স্বর্ণালংকার, ৮টি মুঠোফোন, ৩টি ল্যাপটপসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৩ এপিবিএন)। বুধবার দিবাগত রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাবিয়া বেগম (৪৮), আকাশ আহমেদ (৩৫) ও মো. জলিল (৪৬)।এপিবিএন জানায়, বুধবার দিবাগত রাত তিনটার দিকে বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ের নিচতলায় ওই তিনজন সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা সেখান থেকে পালানোর চেষ্টা করেন।

পরে এপিবিএনের সদস্যরা তাঁদের আটক করেন।আটক ব্যক্তিদের শরীর তল্লাশি করে ২২ ক্যারেটের ৩৯৭ দশমিক ৭ গ্রাম স্বর্ণালংকার, ৮টি মুঠোফোন ও ৩টি ল্যাপটপ উদ্ধার করা হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর