advertisement
advertisement

ফেলিক্সের গোলে পর্তুগালের জয়, নরওয়ের জয়ে হলান্ডের জোড়া গোল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ২:৫৪ পূর্বাহ্ণ
ফেলিক্সের গোলে পর্তুগালের জয়, নরওয়ের জয়ে হলান্ডের জোড়া গোল

পর্তুগালের একমাত্র গোলটা করেছেন জোয়াও ফেলিক্স

advertisement

পর্তুগাল ১-০ ওয়েলসনরওয়ে ৩-২ ডেনমার্কজয়ে উয়েফা নেশনস লিগ শুরু হলো ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের। তবে লিসবনে আজ ওয়েলসের বিপক্ষে পর্তুগালের জয়ের নায়ক রোনালদো নন, তাঁর আল নাসর সতীর্থ জোয়াও ফেলিক্স। ম্যাচের ২২ মিনিটে করা ফেলিক্সের একমাত্র গোলেই ওয়েলসকে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল। নেশনস লিগে গ্রুপ-৪ এর অন্য এক ম্যাচে আর্লিং হলান্ডের জোড়া গোলে নরওয়ে ৩-২ ব্যবধানে হারিয়েছে ডেনমার্ককে।

নতুন কোচ জর্জ জেসুসের অধীনে এটাই ছিল পর্তুগালের প্রথম ম্যাচ। শুরুটাও হলো জয় দিয়ে। তবে স্কোরলাইন দেখে ম্যাচের গল্পটা বোঝা যাবে না। কারণ গোলের সুযোগ তৈরিতে ওয়েলসও পিছিয়ে ছিল না। বরং ম্যাচের শেষ দিকে সমতা ফেরানোর দারুণ সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি তারা।লিসবনের এস্তাদিও জোসে আলভালাদেতে শুরু থেকেই আক্রমণাত্মক পর্তুগাল। রোনালদো প্রথম সুযোগ পেয়েই শট নেন, কিন্তু বল চলে যায় পোস্টের পাশ দিয়ে।

এরপর ভিতিনিয়া ও জোয়াও ফেলিক্সের চেষ্টাও ওয়েলসের রক্ষণে আটকে যায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর