advertisement
advertisement

হান্নান মাসউদের বক্তব্য নিয়ে বাগ্‌বিতণ্ডা, হাতাহাতিতে জড়াল এনসিপি ও ছাত্রদল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯:১৩ অপরাহ্ণ
হান্নান মাসউদের বক্তব্য নিয়ে বাগ্‌বিতণ্ডা, হাতাহাতিতে জড়াল এনসিপি ও ছাত্রদল

হাতিয়ায় সংঘর্ষে আহত এনসিপির এক কর্মী। আজ দুপুরে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

advertisement

নোয়াখালী–৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের বক্তব্যকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বিএনপি–সমর্থিত ছাত্রদল ও যুবদলের নেতা–কর্মীদের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে হাতিয়া উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে।

এ সময় হান্নান মাসউদ সরকারি দ্বীপ কলেজে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় যোগ দিতে যাচ্ছিলেন।প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সম্প্রতি জাতীয় সংসদ অধিবেশন, জেলা আইনশৃঙ্খলা কমিটির বৈঠক ও দলের কর্মী সমাবেশে হাতিয়া বিএনপির নেতা–কর্মীদের নিয়ে কথা বলেন সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ। বিএনপি নেতাদের দাবি, এসব বক্তব্যে তাঁদের দল সম্পর্কে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে।

এর জেরে আজ হান্নান মাসউদের আইনশৃঙ্খলা কমিটির সভায় যোগদানকে ঘিরে আগে থেকেই তৎপর ছিলেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা।প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ নেতা–কর্মীদের সঙ্গে নিয়ে উপজেলা পরিষদ ভবনের গেটে পৌঁছালে আগে থেকে সেখানে অবস্থান নেওয়া ছাত্রদল ও যুবদলের নেতা–কর্মীরা তাঁকে ঘেরাও করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর