advertisement
advertisement

অচলাবস্থার মধ্যে বিশ্ববিদ্যালয়ে না এসেই চুয়েটে নতুন উপাচার্যের যোগদান


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯:২৩ অপরাহ্ণ
অচলাবস্থার মধ্যে বিশ্ববিদ্যালয়ে না এসেই চুয়েটে নতুন উপাচার্যের যোগদান

অধ্যাপক শেখ শরিফুল আলম

advertisement

উপাচার্যের অপসারণের প্রতিবাদে ও সাবেক উপাচার্যের পুনর্বহালের দাবিতে তিন দিন ধরে শাটডাউন কর্মসূচি পালন করছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

এ অচলাবস্থার মধ্যে বিশ্ববিদ্যালয়ে না এসেই যোগদান করেছেন চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরিফুল আলম।আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতি ও শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর যোগদানপত্র পাঠিয়ে উপাচার্য হিসেবে যোগদান করেছেন বলে প্রথম আলোকে নিশ্চিত করেছেন নতুন উপাচার্য।

তিনি বলেন, ‘আমি যথাযথ নিয়ম মেনে মন্ত্রী এবং সচিব মহোদয়ের সঙ্গে কথা বলে যোগদান করেছি।’সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে মানবন্ধন করছেন শিক্ষার্থীরা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর