advertisement
advertisement

২ কেজি ৮০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ১৩ হাজার টাকায়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯:২৬ অপরাহ্ণ
২ কেজি ৮০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ১৩ হাজার টাকায়

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়ে ২ কেজি ৮০০ গ্রাম ওজনের ইলিশ

advertisement

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়ে ২ কেজি ৮০০ গ্রাম ওজনের ইলিশলক্ষ্মীপুরের রামগতি উপজেলায় মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়ে ২ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি ইলিশ। আজ বৃহস্পতিবার সকালে মাছটি কমলনগর উপজেলার মতিরহাট মাছঘাটে আনা হলে নিলামে বিক্রি হয়। মাছটি ১৩ হাজার ২৫০ টাকায় কিনেছেন ঢাকার মাছ ব্যবসায়ী মো. বাহার মিয়া।

বড় ইলিশটি কিনতে নিলামে অংশ নেন অন্তত ১০ জন ব্যবসায়ী।বাহার মিয়া বলেন, মাছটি ঢাকার বাজারে নিয়ে বিক্রি করবেন। এতে দুই থেকে তিন হাজার টাকা লাভ হতে পারে। তাঁর ভাষ্য, এত বড় ইলিশ সচরাচর নদীতে পাওয়া যায় না। ঢাকার বাজারে বড় ইলিশের চাহিদাও বেশি।মতিরহাট ঘাটের মাছের আড়তদার ইব্রাহীম খোকন প্রথম আলোকে বলেন, ঘাট এলাকার জেলে ফারুক মাঝি এক সপ্তাহ পর সাগর থেকে ফিরে প্রায় দেড় লাখ টাকার ইলিশ বিক্রি করেছেন।

এর মধ্যে একটি মাছের ওজন ছিল ২ কেজি ৮০০ গ্রাম।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর