advertisement
advertisement

ট্রাম্প কি মধ্যবর্তী নির্বাচনের ফল মানবেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৭:৩৩ অপরাহ্ণ
ট্রাম্প কি মধ্যবর্তী নির্বাচনের ফল মানবেন

ডোনাল্ড ট্রাম্পের নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে নাগরিকদের অসন্তোষ ও প্রতিবাদ বাড়ছে

advertisement

নাসিরুদ্দিন হোজ্জার একটি পুরোনো গল্প মনে পড়ে গেল। একদিন গাছের ডালে বসে দা দিয়ে সেই ডালই কাটছিলেন হোজ্জা। তা দেখে এক পথচারী চেঁচিয়ে বলল, ‘আরে, করছ কী? তুমি তো পড়ে যাবে!’ খানিক পর হোজ্জা সত্যিই ডাল ভেঙে মাটিতে পড়ে গেলেন। তখন পথচারীর উদ্দেশে তিনি বললেন, ‘ভাই, তুমি তো দেখছি ভবিষ্যৎ জানো। বলো তো, আমি কবে মারা যাব?’প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চলতি আচরণ অনেকটা হোজ্জার মতো। তিনি নিজেই যেন নিজের বিপদ ডেকে আনছেন।

এ বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন। তিনি ব্যালটে নেই, কিন্তু কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে তাঁর দল রিপাবলিকান পার্টিকে কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হচ্ছে। অথচ নিজের দলকে জেতাতে সাহায্য করার বদলে ট্রাম্প এমন সব সিদ্ধান্ত নিচ্ছেন, যা রিপাবলিকান প্রার্থীদের কাজ আরও কঠিন করে তুলছে। ট্রাম্প ও তাঁর দলের জন্য সবচেয়ে বড় গলার কাঁটা হলো ইরান যুদ্ধ। দ্রুত সাফল্যের প্রত্যাশায় শুরু করা এই যুদ্ধ এখন ছয় মাসে গড়িয়েছে।

যুদ্ধের কারণে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের অসন্তোষ বেড়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর