চাঁদপুরে সংবর্ধনা অনুষ্ঠানে জিপিএ-৫ পাওয়া আট যমজের উপস্থিতি আনন্দের মাত্রা বাড়িয়ে দেয়। বৃহস্পতিবার শহরের নতুনবাজার এলাকার রাজবাড়ী কমিউনিটি সেন্টারে
চাঁদপুরে সংবর্ধনা অনুষ্ঠানে জিপিএ-৫ পাওয়া আট যমজের উপস্থিতি আনন্দের মাত্রা বাড়িয়ে দেয়। বৃহস্পতিবার শহরের নতুনবাজার এলাকার রাজবাড়ী কমিউনিটি সেন্টারেতাসনুবা নুর ও নাহিয়ান তাসনিম যমজ দুই বোন। চাঁদপুরের দুটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে তারা। আজ বৃহস্পতিবার তাঁদের কলেজের প্রথম দিন ছিল। কলেজের নবীনবরণ শেষে তারা এসেছিল চাঁদপুরে প্রথম আলো-শিখো আয়োজিত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে।
তাদের সঙ্গে যোগ দিয়েছিল আরও ছয় যমজ। তাদের উপস্থিতি উৎসবের আনন্দ আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়।বৃহস্পতিবার চাঁদপুর শহরের নতুনবাজার এলাকার রাজবাড়ী কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা দেওয়া হয়। মঞ্চে যখন আট যমজকে একসঙ্গে ডেকে নেওয়া হয়, তখন পুরো মিলনায়তনে করতালিতে ছেয়ে যায়।
চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পাওয়া তাসনুবা নুর অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলে, ‘কলেজের প্রথম দিন, নবীনবরণ আর সংবর্ধনা সব মিলিয়ে আজকের দিনটি আমাদের জন্য অন্য রকম এক আনন্দের।’‘স্বপ্ন দেখো, জীবন গড়ো’ স্লোগানে সারা দেশের ৬৪টি জেলায় প্রথম আলোর আয়োজনে এবং শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শিখোর পৃষ্ঠপোষকতায় এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হচ্ছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।