advertisement
advertisement

কলকাতায় আদানি গোষ্ঠীর ২ হাজার শয্যার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮:০৭ অপরাহ্ণ
কলকাতায় আদানি গোষ্ঠীর ২ হাজার শয্যার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন

আদানি আরোগ্য মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও শিল্পপতি গৌতম আদানি। নিউ টাউন, কলকাতা। ২৪ সেপ্টেম্বর ২০২৬

advertisement

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় সর্বাধুনিক চিকিৎসার একটি দুই হাজার শয্যার হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি নির্মাণ করছে ভারতের অন্যতম শিল্পগোষ্ঠী গৌতম আদানি গোষ্ঠী। আজ বৃহস্পতিবার সকালে কলকাতার নিউ টাউনের সিলিক্যান ভ্যালিতে এ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। সেখানে অনুষ্ঠিত হয় ভূমিপূজাও। এ অনুষ্ঠানে যোগ দেন ভারতের অন্যতম শীর্ষ ধনী শিল্পপতি গৌতম আদানি।

সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ও বড় পুত্র করণ আদানি।হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর শিল্পপতি গৌতম আদানি বলেন, বাংলার কথা মনে করে প্রতিষ্ঠা করা হচ্ছে দুই হাজার শয্যার সর্বাধুনিক চিকিৎসাসংবলিত আধুনিক হাসপাতাল; যা গড়া হবে ভারতের এইমস হাসপাতালের ধাঁচে।

এখানে থাকবে মেডিক্যাল কলেজ, হাসপাতাল, চিকিৎসা গবেষণাগার, নার্সিং স্কুল, আউটডোর চিকিৎসাসহ হাসপাতালের নানা সুযোগ-সুবিধা।দুই হাজার শয্যার মধ্যে এক হাজার শয্যা থাকবে গরিব ও দুস্থ মানুষের জন্য।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর