ঢাকা মহানগরের স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ শুরু করেছে বিশ্বসাহিত্য কেন্দ্র
ঢাকা মহানগরের স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ শুরু করেছে বিশ্বসাহিত্য কেন্দ্র। বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আজ শুক্রবার দুই দিনব্যাপী এ কর্মসূচি শুরু হয়। গ্রামীণফোনের সহযোগিতায় আজকের অনুষ্ঠান শুরু হয় সকাল আটটায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে। উদ্বোধনী পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম।
তিনি বলেন, ‘আজকের শিশু-কিশোরদের উচ্ছল হাসিমুখ দেখে আমি অত্যন্ত অভিভূত ও আবেগাপ্লুত।’ শিক্ষার্থীদের মেধার বিকাশে বইয়ের ভূখণ্ড উন্মোচনের ওপর জোর দিয়ে ইয়াসমিন বেগম আরও বলেন, ‘বর্তমানে পড়াশোনার তীব্র মানসিক চাপ ও প্রতিযোগিতার পরও তোমরা যে নিজেদের বই পড়ার সঙ্গে যুক্ত রাখতে পেরেছ, এটি সত্যিই প্রশংসনীয়। বই পড়ার মাধ্যমে মানুষের মনোজগৎ উন্মোচিত ও প্রসারিত হয়।
আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজের চিন্তাচেতনাকে নিয়ে যেতে হলে বই পড়ার কোনো বিকল্প নেই।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।