হোয়াইট হাউসে নৈশভোজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। ছিলেন টেসলার ইলন মাস্কসহ প্রযুক্তিজগতের বিখ্যাত ব্যক্তিরা
চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের জন্য জাঁকজমকপূর্ণ রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সময় গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসে এ আয়োজন করা হয়।কে ছিলেন না এই নৈশভোজে। প্রযুক্তিজগতের বাঘা বাঘা ব্যক্তিত্ব যোগ দেন এই ভোজে।
ছিলেন টেসলার ইলন মাস্ক, অ্যাপলের টিম কুক, এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং, চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান। বোঝাই যায়, সির সফরে বাণিজ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ ছিল।ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প যখন সি চিন পিং ও তাঁর স্ত্রী পেং লিউয়ানকে নৈশভোজে স্বাগত জানাচ্ছিলেন, তখন হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভ করেন অনেকে।
ঘটনাস্থল থেকে এএফপির সংবাদকর্মীরা জানান বিক্ষোভকারীরা এ সময় নানা স্লোগান দেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।