advertisement
advertisement

মাউন্ট এলব্রুসের পথে: প্রথম দিন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮:০৩ অপরাহ্ণ
মাউন্ট এলব্রুসের পথে: প্রথম দিন

advertisement

এভারেস্টজয়ী ইকরামুল হাসান শাকিলের নতুন অভিযান এবার রাশিয়ার মাউন্ট এলব্রুসে। বরফে ঢাকা শৃঙ্গ জয়ের লক্ষ্যে প্রথম দিনের অভিজ্ঞতায় ছিল উচ্চতার সঙ্গে মানিয়ে নেওয়া, দুর্গম পথ আর শিখর ছোঁয়ার নিরন্তর প্রস্তুতি।রাশিয়ার ককেশাস পর্বতমালার বুকে দাঁড়িয়ে আছে মাউন্ট এলব্রুস, ইউরোপের সর্বোচ্চ বিন্দু হিসেবে পরিচিত প্রায় ৫ হাজার ৬৪২ মিটার উঁচু এক সুপ্ত আগ্নেয়গিরি।

পৃথিবীর সাত মহাদেশের সর্বোচ্চ সাতটি শৃঙ্গ নিয়ে গড়া ‘সেভেন সামিটস’-এর অন্যতম এই পর্বত জয় করতে যাত্রা শুরু করেছেন বাংলাদেশের এভারেস্ট বিজয়ী, গ্রেট হিমালয় ও সি-টু-সামিট বিজয়ী ইকরামুল হাসান শাকিল।অভিযানের শুরু টারস্কল থেকেএলব্রুস অভিযানের প্রথম দিনের শুরু হয় খুব ভোরে টারস্কল থেকে। বাকসান উপত্যকায় অবস্থিত ছোট্ট এই পাহাড়ি জনপদকে বলা যায় এলব্রুস অভিযানের অন্যতম প্রবেশদ্বার।

সেখান থেকেই শুরু হয় শাকিল ও তাঁর দলের মূল যাত্রা।মাত্র ১৫ মিনিটের জিপযাত্রায় তাঁরা পৌঁছে যান কেবল কার স্টেশনে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর