আন্তর্জাতিক ড্রোন প্রতিযোগিতায় বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা ওড়াল ইউআইইউ। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) এরিয়েল রোবোটিকস টিম (ইউএআরটি) যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত স্টুডেন্ট আনম্যানড এরিয়েল সিস্টেমস (এসইউএএস) ২০২৬ প্রতিযোগিতায় ঐতিহাসিক সাফল্য উদ্যাপন উপলক্ষে গতকাল বুধবার ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় সংবর্ধনা অনুষ্ঠান।
যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যের টালসায় অবস্থিত স্কাইওয়ে রেঞ্জে ১৪ থেকে ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় এসইউএএস ২০২৬ প্রতিযোগিতা। প্রথমবারের মতো এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে অসাধারণ সাফল্য অর্জন করে ইউআইইউয়ের এরিয়েল রোবোটিকস টিম।এসইউএএস প্রতিযোগিতার ইতিহাসে ইউআইইউর এরিয়েল রোবোটিকস টিম (ইউএআরটি) বাংলাদেশি দল পোডিয়ামে স্থান করে নেয়।
২০০৩ সাল থেকে আয়োজিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এসইউএএস প্রতিযোগিতায় এবারের আসরে ৮১টি দল অংশ নেয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।