advertisement
advertisement

কক্সবাজার থেকে সাইকেলে এভারেস্টে গেলেন রাঙামাটির বীর কুমার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭:৩৩ অপরাহ্ণ
কক্সবাজার থেকে সাইকেলে এভারেস্টে গেলেন রাঙামাটির বীর কুমার

এভারেস্টের বেস ক্যাম্পে বীর কুমার তঞ্চঙ্গ্যা

advertisement

কক্সবাজার সমুদ্রসৈকতের জিরো পয়েন্ট থেকে সাইকেলে যাত্রা শুরু করেছিলেন বীর কুমার তঞ্চঙ্গ্যা (৩০)। সেখান থেকে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর, ভারতের শিলিগুড়ি করিডর পার হয়ে তিনি পৌঁছান এভারেস্টের বেজ ক্যাম্পে। পুরো রাস্তা তিনি গিয়েছেন সাইকেলের প্যাডেল ঘুরিয়ে।গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে এভারেস্টের বেজ ক্যাম্পে পৌঁছান বীর কুমার। জায়গাটি সমুদ্রপৃষ্ট থেকে ৫ হাজার ৩৬৪ মিটার উচ্চতায় অবস্থিত।

চলতি বছরের ১৬ আগস্ট তিনি যাত্রা শুরু করেছিলেন। সে হিসাবে সাইকেলে করে বেজ ক্যাম্পে পৌঁছাতে তাঁর সময় লেগেছে ৩৭ দিন।বীর কুমার রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের কুক্যাছড়িপাড়ার বাসিন্দা। তিনি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে স্নাতক অর্জন করেছেন। এর আগে তিনি সাইকেলে দেশের ৬৪ জেলা এবং ভারতের ১০টি রাজ্য ঘুরেছিলেন।

এবারই তিনি প্রথম সাইকেলে করে কক্সবাজার থেকে নেপালে গেলেন।বীর কুমারের দাবি, সমুদ্রপৃষ্ঠ থেকে স্থলপথে সাইকেল চালিয়ে এভারেস্টের বেজ ক্যাম্পে পৌঁছানো প্রথম ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সাইক্লিস্ট তিনি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর