advertisement
advertisement

জাহাজ থেকে সরাসরি তেল খালাসের জন্য ইন্দোনেশিয়ার কোম্পানি কাজ পেল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮:৩০ অপরাহ্ণ
জাহাজ থেকে সরাসরি তেল খালাসের জন্য ইন্দোনেশিয়ার কোম্পানি কাজ পেল

advertisement

সমুদ্রে থাকা জাহাজ থেকে সরাসরি তেল খালাসের জন্য ‘সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) উইথ ডাবল পাইপলাইন’ শীর্ষক প্রকল্পের কাজ প্রায় দুই বছর আগে শেষ হয়। কিন্তু তা পরিচালনা ও রক্ষণাবেক্ষণে ঠিকাদার নিয়োগ দেওয়া হয়নি। আজ বুধবার সেই ঠিকাদার নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়।ইন্দোনেশিয়ার প্রতিষ্ঠান পিটি পারতামিনা ট্রান্স কন্টিনেন্টাল পাঁচ বছরের জন্য এ কাজ পেয়েছে। ক্রয় কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

যুক্তরাষ্ট্র থেকে ভার্চ্যুয়াল পদ্ধতিতে বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠকের পর অর্থ মন্ত্রণালয় এ তথ্য জানায়।সমুদ্রে জাহাজ থেকে সরাসরি তেল খালাসের ব্যবস্থাকে বলা হয় এসপিএম। প্রকল্পটি হয়েছে কক্সবাজারের মহেশখালী থেকে পতেঙ্গার ইস্টার্ন রিফাইনারি পর্যন্ত।

বাংলাদেশ ও চীনের মধ্যে জি-টু-জি ভিত্তিতে বাস্তবায়িত এ প্রকল্পের আওতায় একটি স্বয়ংসম্পূর্ণ ট্যাংক ফার্ম, মহেশখালীর পশ্চিমে গভীর সমুদ্রে একটি ভাসমান জেটি এবং ১১০ কিলোমিটার দৈর্ঘ্যের দুটি সমান্তরাল পাইপলাইন (মোট ২২০ কিলোমিটার) স্থাপন করা হয়েছে।আমদানি করা জ্বালানি তেল বড় জাহাজ থেকে লাইটার জাহাজ হয়ে রিফাইনারি ট্যাংকে পৌঁছাতে এত দিন সময় লাগত ১১ থেকে ১২ দিন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর