advertisement
advertisement

ফুটেজে সম্পৃক্ততা পেয়ে সেই কিশোরকে হেফাজতে নিয়েছে পুলিশ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮:০৬ অপরাহ্ণ
ফুটেজে সম্পৃক্ততা পেয়ে সেই কিশোরকে হেফাজতে নিয়েছে পুলিশ

এই ফুটপাতে বসে থাকা যুবক মেহেদী হাসানকে চাপা দিয়েছে প্রাইভেট কারটি। মঙ্গলবার বিকেলে রাজধানীর বারিধারায়

advertisement

রাজধানীর বারিধারায় প্রাইভেট কারের চাপায় নির্মাণশ্রমিকের মৃত্যুর ঘটনায় ওই গাড়িতে থাকা কিশোরকে হেফাজতে নিয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে এ দুর্ঘটনার পর উপস্থিত লোকজন ওই কিশোরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছিলেন। পরে রাতে তাকে ছেড়ে দেয় পুলিশ।এ ঘটনায় রাতে নিহত শ্রমিক মেহেদী হাসানের (২৪) ভাই মোক্তাদীর ইসলাম গুলশান থানায় একটি মামলা করেন। সেখানে ওই কিশোরের নাম উল্লেখ করা হয়নি।

গাড়িটির চালক হিসেবে আকাশ মারককে আসামি করে ওই মামলা করা হয়।এই দুর্ঘটনা নিয়ে প্রথম আলো অনলাইনে সংবাদ প্রকাশিত হয়। এরপর দুর্ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ওই কিশোরের সম্পৃক্ততা পেয়ে তাকে আইনের সংস্পর্শে আনা হয়েছে বলে পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার মোহাম্মদ রুহুল কবীর জানিয়েছেন।পুলিশ কর্মকর্তা রুহুল কবীর খান প্রথম আলোকে বলেন, প্রথম আলো অনলাইনে প্রকাশিত খবরটি তাঁর নজরে এসেছে।

এরপর পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ওই কিশোরের সম্পৃক্ততা পেয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর