advertisement
advertisement

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী ও এমপিদের বেতন বাড়ালে অন্যায় হবে: জামায়াতের আমির


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮:০২ অপরাহ্ণ
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী ও এমপিদের বেতন বাড়ালে অন্যায় হবে: জামায়াতের আমির

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বিভিন্ন প্রশ্নের জবাব দেন। ঢাকা। ২৩ সেপ্টেম্বর

advertisement

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বিভিন্ন প্রশ্নের জবাব দেন। ঢাকা। ২৩ সেপ্টেম্বরপে স্কেলে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির পাশাপাশি কোনো কোনো মহল রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ সদস্য ও সংসদ সদস্যদের আর্থিক সুবিধা বাড়ানোর চিন্তা করছে বলে উল্লেখ করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, এটা অন্যায় সিদ্ধান্ত হবে। জামায়াত এটা চায় না।

টাকা রোজগার করতে বিরোধী দল সংসদে যায়নি। সরকার এ ধরনের উদ্যোগ নিতে চাইলে বিরোধী দল তাতে বাধা দেবে।আজ বুধবার দুপুরে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামীর সঙ্গে বিট সাংবাদিকদের মতবিনিময় সভায় শফিকুর রহমান এ কথা বলেন।শফিকুর রহমান বলেন, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আগে জামায়াতে ইসলামী সরকারি প্লট না নেওয়া এবং শুল্কমুক্ত গাড়ির সুবিধা না নেওয়ার ঘোষণা দিয়েছিল। সেটি তাঁরা নেননি।

সরকারি দলের সংসদ সদস্যরাও নির্বাচিত হওয়ার পর একই সিদ্ধান্ত নিয়েছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর