advertisement
advertisement

মন খুশিতে ভরে গেছে মাহমুদের, সাফল্য ধরে রাখতে চায় রুমানা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮:০৮ অপরাহ্ণ
মন খুশিতে ভরে গেছে মাহমুদের, সাফল্য ধরে রাখতে চায় রুমানা

কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে আরডিআরএস দৃষ্টিপ্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রের শিক্ষার্থীরা। বুধবার সকালে লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে

advertisement

লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুরাকুঠি উচ্চবিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ–৫ পেয়েছে মাহমুদ আল হাসান মাসরিক। সেই সুবাদে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে বৃষ্টি উপেক্ষা করে সকাল সকাল হাজির হয় সে। অনুষ্ঠানের একপর্যায়ে মঞ্চে ডাক পড়ে অটোরিকশাচালক বাবার ছেলে মাহমুদের। এরপর অভাবের সংসারে কষ্ট করে পড়ালেখা করে সাফল্য অর্জনের গল্প শোনায় সে।

মাহমুদ আল হাসান বলে, ‘আমি মনে করি, এসএসসিতে জিপিএ–৫ পাওয়া ভালো ফলাফলের একটা প্রমাণ বা স্মারক, তবে সামনে সাফল্যের এ ধারা অব্যাহত রাখতে হবে। সংবর্ধনা পাওয়ায় মন খুশিতে ভরে গেলো। এত বড় অনুষ্ঠানে কিছু বলতে পারায় নিজেকে ধন্য মনে হচ্ছে।’চার শতাধিক শিক্ষার্থী, তাদের অভিভাবকসহ আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে আজ বুধবার সকাল ১০টায় শুরু হয় সংবর্ধনা অনুষ্ঠান। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

জাতীয় সংগীত পরিবেশন করে লালমনিরহাট সদরের হাড়িভাঙ্গায় অবস্থিত আরডিআরএস দৃষ্টিপ্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রের ১৩ জন দৃষ্টিপ্রতিবন্ধী শিল্পী।প্রথম আলোর আয়োজনে এবং শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় সারা দেশে এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের নিয়ে ৬৪ জেলায় ‘জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা ২০২৬’ আয়োজন করা হচ্ছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর