advertisement
advertisement

হাসপাতালের বিছানায় অসুস্থ শিশুর হাতে মোবাইল কেন?


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭:১৩ অপরাহ্ণ
হাসপাতালের বিছানায় অসুস্থ শিশুর হাতে মোবাইল কেন?

অভিভাবকদের খুব পরিচিত একটা অভিযোগ ‘আমার বাচ্চা মোবাইল ছাড়া থাকতে পারে না’, কিংবা ‘আমার বাচ্চা মোবাইল ছাড়া খায় না’।

advertisement

সংবাদপত্রে সিজনাল বিভিন্ন অসুস্থতায় শিশু হাসপাতালে ভর্তিসংক্রান্ত প্রকাশিত ছবিগুলোর মধ্যে একটা বিষয় প্রায়ই নজরে আসে আর সেটা হলো অসুস্থ শিশুটি ব্যস্ত থাকে মোবাইল নিয়ে! ছবিগুলো দেখে অনুমান করা যায় যে সে হয় গেম খেলছে, অথবা কোনো ভিডিও দেখছে। ছবিগুলো যতবার দেখেছি, ততবার একটাই প্রশ্ন মাথায় এসেছে, অসুস্থ শিশুটিকে মোবাইল দিল কে?

প্রশ্ন এসেছে, হাসপাতালের চিকিৎসাকেন্দ্রিক একটা পরিবেশের মধ্যেও মোবাইলটি কীভাবে শিশুটির একটা স্বাভাবিক ব্যবহারের অংশ হয়ে উঠে?অসুস্থ অবস্থায় শিশুটি নিজে জোর করে মোবাইল চেয়ে নিয়েছে—এমনটা না হওয়ার সম্ভাবনাই অনেক বেশি। তাহলে কোনো একপর্যায়ে মা-বাবা বা অভিভাবকই নিশ্চয়ই তার হাতে মোবাইল দিয়েছেন, অথবা যদি সে চেয়েও থাকে, তাহলে তাকে ব্যবহারে বাধা দেননি। অসুস্থ একটা শিশুকে কেন তাঁরা ফোনটা দিয়েছেন? শিশুটিকে শান্ত রাখতে?

শারীরিক অস্বস্তি বা ভয় থেকে মনোযোগ সরিয়ে রাখতে?

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর