কিশোরী শিক্ষার্থীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সুরক্ষায় স্যানিটারি ন্যাপকিন বিতরণ।
নদীর হাওয়ায় ঘেরা প্রান্তিক জীবনে কৈশোরের সংকোচ ও অজ্ঞতা ভেঙে ডানা মেলল আত্মবিশ্বাসের এক নতুন সুর। গত ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রথম আলো ট্রাস্ট পরিচালিত ‘মেঘনাপাড় ধীবর আলোর পাঠশালা’-য় অনুষ্ঠিত হলো বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ কর্মসূচি।
লক্ষ্মীপুরের মজু-চৌধুরীর হাটে নদীতে ভাসমান বেদে সম্প্রদায়ের মেয়েদের স্বাস্থ্য সুরক্ষায় এ সব ন্যাপকিন বিতরণ করা হয়।অনুষ্ঠানে নদীঘেঁষা এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের শারীরিক পরিবর্তন, পরিচ্ছন্নতা এবং সুস্থ থাকার বিভিন্ন সহজ উপায় সহজ-সাবলীল ভাষায় তুলে ধরেন শিক্ষকেরা।
ভয় আর লজ্জার দেয়াল ভেঙে কীভাবে নিজেদের সুরক্ষিত রাখতে হয়, তা নিয়ে প্রাণবন্ত ও খোলামেলা আলোচনা হয়।কিশোরী শিক্ষার্থীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সুরক্ষায় স্যানিটারি ন্যাপকিন বিতরণ।আলোচনা শেষে স্কয়ার টয়লেট্রিজের সহায়তায় প্রথম আলো ট্রাস্টের ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের হাতে স্যানিটারি ন্যাপকিন তুলে দেওয়া হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।