advertisement
advertisement

অবৈধ ওষুধ তৈরির দায়ে ফরিদপুরে এনসিপি নেতার কারাদণ্ড


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ২:০১ অপরাহ্ণ
অবৈধ ওষুধ তৈরির দায়ে ফরিদপুরে এনসিপি নেতার কারাদণ্ড

ফরিদপুর জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক বায়েজিদ হোসেন

advertisement

ফরিদপুরে অবৈধ ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে তাঁকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়।ওই ব্যক্তির নাম বায়েজিদ হোসেন (৪০)। তিনি আলফাডাঙ্গা উপজেলার বাসিন্দা এবং জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক।

তবে বর্তমানে তিনি সপরিবার ফরিদপুর শহরের গোয়ালচামট মহল্লায় বসবাস করেন।এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় ফরিদপুর শহরের গোয়ালচামট মোল্লাবাড়ি সড়ক এলাকায় বায়েজিদের মালিকানাধীন মেসার্স জনতা ল্যাবরেটরিজ নামে কারখানায় অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন।

তবে অভিযানের খবরটি গতকাল বুধবার রাতে জানাজানি হয়।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বায়েজিদ ২০২২ সালের সেপ্টেম্বর থেকে অবৈধভাবে কারখানাটি পরিচালনা করে আসছিলেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর