ড. মোহাম্মদ আবদুর রাজ্জাক
ড. মোহাম্মদ আবদুর রাজ্জাকব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগদান করেছেন ড. মোহাম্মদ আবদুর রাজ্জাক।পরিচালনা পর্ষদে আবদুর রাজ্জাককে স্বাগত জানিয়ে ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসান বলেন, ‘ব্র্যাক ব্যাংক যখন প্রবৃদ্ধি ও রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ ধাপে পদার্পণ করছে, তখন শক্তিশালী সুশাসনব্যবস্থা এবং কৌশলগত তদারকি আমাদের জন্য অত্যন্ত জরুরি।’ তিনি বলেন, ‘গবেষণা, উন্নয়ন, শিক্ষা এবং নীতিনির্ধারণী ক্ষেত্রে আবদুর রাজ্জাকের ব্যাপক অভিজ্ঞতা আমাদের বোর্ডকে আরও সমৃদ্ধ করবে এবং ব্যাংকের কৌশলগত পরিকল্পনা তৈরিতে সাহায্য করবে।
তাঁর মূল্যবান দিকনির্দেশনা আমাদের ব্যাংকের সুশাসনকাঠামোকে আরও শক্তিশালী করতে এবং স্টেকহোল্ডারদের জন্য দীর্ঘমেয়াদি ভ্যালু তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।’অর্থনীতি, গবেষণা, উন্নয়ন এবং জননীতি নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে আবদুর রাজ্জাকের, যা ব্র্যাক ব্যাংকের প্রবৃদ্ধি ও উৎকর্ষের যাত্রায় এক নতুন মাত্রা যোগ করবে।দেশে ও বিদেশে শীর্ষস্থানীয় নেতৃত্ব ও ব্যবস্থাপনায় তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।
তিনি বর্তমানে ঢাকাভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টেগ্রেশন ফর ডেভেলপমেন্টের চেয়ারম্যান এবং পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন...
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।