ঐশ্বরিয়া লক্ষ্মী
‘সামাজিক যোগাযোগমাধ্যমে না থাকার কারণে আপনি কত টাকা হারাচ্ছেন, জানেন?’—ম্যানেজার ও এজেন্টদের কাছ থেকে এমন কথা প্রায়ই শুনতে হয় অভিনেত্রী ঐশ্বরিয়া লক্ষ্মীকে। কিন্তু তাতে ইনস্টাগ্রামে ফেরার ইচ্ছা নেই তাঁর। বরং সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থেকে মানসিক শান্তি পেয়েছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।গত বছরের সেপ্টেম্বরে অনির্দিষ্টকালের জন্য ইনস্টাগ্রাম ছাড়ার ঘোষণা দেন ঐশ্বরিয়া।
তখন জানিয়েছিলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ধীরে ধীরে তাঁর জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। কাজ থেকে মনোযোগ সরিয়ে নিচ্ছে। এমনকি জীবনের ছোট ছোট আনন্দও কমিয়ে দিচ্ছে।প্রায় এক বছর পরও সেই সিদ্ধান্তে অটল তিনি। সম্প্রতি ‘দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়া’কে দেওয়া সাক্ষাৎকারে ইনস্টাগ্রাম ছাড়ার কারণ ও এর প্রভাব নিয়ে কথা বলেছেন ঐশ্বরিয়া।ঐশ্বরিয়া লক্ষ্মী‘আমি এখন অনেক বেশি সুখী’ইনস্টাগ্রাম ছাড়ার পেছনে একাধিক কারণ ছিল বলে জানান ঐশ্বরিয়া।
বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি নানা কনটেন্ট এবং অশালীন সম্পাদনার সংস্কৃতি তাঁকে বিরক্ত করত।ঐশ্বরিয়ার ভাষায়, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে সারাক্ষণ থাকা এবং সেখানে নিজেকে উপস্থাপন না করার কারণে আমি একজন মানুষ হিসেবে অনেকটা স্বস্তি পেয়েছি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।