advertisement
advertisement

উখিয়ার সৈকতে ভেসে এল তিন মরদেহ, রোহিঙ্গা বলে সন্দেহ পুলিশের


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ণ
উখিয়ার সৈকতে ভেসে এল তিন মরদেহ, রোহিঙ্গা বলে সন্দেহ পুলিশের

মরদেহ

advertisement

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছেপটখালী ও মনখালী সমুদ্রসৈকত থেকে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁদের বয়স আনুমানিক ৩০ থেকে ৪০ বছর। পানিতে থাকার কারণে মরদেহগুলো বিকৃত হয়ে যাওয়ায় আজ বুধবার রাত আটটা পর্যন্ত তাঁদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশ বলছে, মরদেহগুলো গতকাল মঙ্গলবার টেকনাফে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের হতে পারে।উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, গতকাল ভোরে টেকনাফ উপকূলে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে যায়। ওই ঘটনায় একজন নারী ও তাঁর শিশুসন্তানের মৃত্যু হয়। কয়েকজন নিখোঁজ ছিলেন। উখিয়ার ছেপটখালী ও মনখালী সৈকতে ভেসে আসা তিনটি মরদেহ ওই নৌকার যাত্রীদের হতে পারে।

মরদেহের শারীরিক গঠন দেখে তাঁদের রোহিঙ্গা বলে সন্দেহ করা হচ্ছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর