advertisement
advertisement

কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে পিছিয়ে পড়ছেন নারীরা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৫:৪৫ অপরাহ্ণ
কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে পিছিয়ে পড়ছেন নারীরা

কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর পেশায় কাজ করছেন মাত্র ২২ শতাংশ নারী

advertisement

বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি বিশ্বজুড়ে অর্থনীতি ও সমাজব্যবস্থায় বিপ্লব ঘটালেও এ খাতে নারীদের কর্মসংস্থান ও নেতৃত্ব নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।

জাতিসংঘের সাধারণ পরিষদে প্রকাশিত ইউএন উইমেনের সাম্প্রতিক প্রতিবেদনে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে লিঙ্গবৈষম্যের নতুন চিত্র উন্মোচিত হয়েছে, যা ভবিষ্যতে প্রযুক্তিগত বৈষম্য বাড়িয়ে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।ইউএন উইমেনের প্রতিবেদনে বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে কাজ করা পেশাজীবীদের মধ্যে মাত্র ২২ শতাংশ নারী রয়েছেন। শুধু তা–ই নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে নীতিনির্ধারণী বা শীর্ষ নেতৃত্বে কাজ করছেন ১৪ শতাংশের কম নারী।

পুরুষদের তুলনায় নারীরা জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা টুল ব্যবহার করার ক্ষেত্রেও প্রায় ২০ শতাংশ পিছিয়ে রয়েছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর