advertisement
advertisement

মেটার মিউজ এআই এজেন্ট জনপ্রিয়তা পেলেও অ্যামাজন কেন নিষিদ্ধ করল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৬:০০ অপরাহ্ণ
মেটার মিউজ এআই এজেন্ট জনপ্রিয়তা পেলেও অ্যামাজন কেন নিষিদ্ধ করল

মেটার এআই এজেন্ট মিউজের ব্যবহার নিষিদ্ধ করেছে অ্যামাজন

advertisement

মেটার এআই এজেন্ট ‘মিউজ’ উন্মোচনের মাত্র দুই সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ব্যবহারকারীর হয়ে ই–মেইল পাঠানো, ভ্রমণের টিকিট বুক করা, অনলাইনে পণ্য কেনা থেকে শুরু করে বিভিন্ন ডিজিটাল কাজ করতে পারে এই এআই এজেন্ট। ৮ সেপ্টেম্বর চালুর পর মিউজ দ্রুত যুক্তরাষ্ট্রের অ্যাপ স্টোরের শীর্ষে উঠে এসেছে। সেন্সর টাওয়ারের তথ্য অনুযায়ী, দুই সপ্তাহে অ্যাপটি ২৫ লাখের বেশিবার ডাউনলোড করা হয়েছে।

জনপ্রিয়তা পেলেও মিউজ এআই এজেন্টকে ঘিরে বিতর্কও তৈরি হয়েছে। এরই মধ্যে অনলাইনে পণ্য কেনার ক্ষেত্রে মিউজের ব্যবহার নিষিদ্ধ করেছে অ্যামাজন।অ্যামাজনের তথ্যমতে, মিউজ অনুমতি ছাড়াই অ্যামাজনের ওয়েবসাইটে প্রবেশ করতে চায়, যা গ্রাহকের তথ্য ও নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। নিরাপত্তা গবেষকেরা মিউজের ম্যাকওএস অ্যাপে একটি ত্রুটি শনাক্ত করার কথা জানিয়েছেন।

তাঁদের দাবি, ওই ত্রুটি কাজে লাগিয়ে কম্পিউটারে থাকা ক্ষতিকর সফটওয়্যার মিউজের কার্যক্রমে হস্তক্ষেপ করতে পারে।মেটার তথ্যমতে, মিউজ মূলত এমন একটি এআই এজেন্ট, যা ব্যবহারকারীর নির্দেশ পাওয়ার পর নিজে থেকে একাধিক ধাপে কাজ সম্পন্ন করতে পারে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর