ক্রিস্টিয়ানো রোনালদো
২০২৬ ফিফা বিশ্বকাপই তাঁর শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট—ক্রিস্টিয়ানো রোনালদো এ কথা আগেই জানিয়েছেন। ৪১ বছর বয়সী পর্তুগিজ তারকার আন্তর্জাতিক ক্যারিয়ার তাই শেষের দিকে, এমনটা ধরে নেওয়াই স্বাভাবিক ছিল। কিন্তু বিশ্বকাপের পর অবসরের কথা ভেবেও শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন রোনালদো।আগামী ফেব্রুয়ারিতে ৪২ বছর পূর্ণ হতে যাওয়া এই তারকা কেন পর্তুগালের হয়ে খেলা চালিয়ে যাচ্ছেন, তার কিছু কারণ উল্লেখ করেছেন আজ।
বৃহস্পতিবার রাতে উয়েফা নেশনস লিগের ম্যাচে ওয়েলশের মুখোমুখি হবে পর্তুগাল। এই ম্যাচকে কেন্দ্র করে আয়োজিত সংবাদ সম্মেলনে রোনালদো জানান, দেশকে আরও সাফল্য এনে দেওয়া, এক হাজার গোলের মাইলফলক ছোঁয়া এবং এবং নতুন প্রজন্মকে সাহায্য করার ইচ্ছা থেকে খেলা চালিয়ে যাচ্ছেন।এবারের বিশ্বকাপে শেষ ষোলো থেকে বিদায় নেয় পর্তুগাল। এ নিয়ে ছয়টি বিশ্বকাপ খেলে খালি হাতে ফিরতে হয়েছে রোনালদোকে।
আন্তর্জাতিক ফুটবলে নতুন আরেকটি মৌসুম শুরুর আগে অবসর নিয়ে জিজ্ঞেস করা হলে ‘সিআর সেভেন’ জানান, বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে সরে যাওয়ার কথা তিনি ভেবেছিলেন, ‘হ্যাঁ, ভেবেছিলাম।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।