চীনের ডুনডুয়াংয়ে ভিভোর কারখানা কমপ্লেক্স
সকাল সকাল এসে পৌঁছালাম চীনের ডুনডুয়াংয়ে স্মার্টফোন নির্মাতা ভিভোর কারখানায়। বড় বড় তিনটা দালান আর কর্মীদের থাকার জন্য অনেকগুলো বহুতল ডরমিটরি ভবন। গবেষণা ও উন্নয়নের জন্য যে ভবন সেটি ১০ লাখ বর্গমিটারের, আগে এটাই ভিভোর সদর দপ্তর ছিল। কারখানা মূলত দুইটা দালানে। এই কারখানা থেকেই প্রতি মাসে ৬০ লাখ স্মার্টফোন উৎপাদিত হয়।
দিনে গড়ে প্রায় দুই লাখ।বাংলাদেশ, মিসর ও পাকিস্তানের সাংবাদিক ও প্রযুক্তিবিষয়ক ইউটিউবারদের একটি দলকে কারখানা ঘুরিয়ে দেখান ভিভোর কর্মী ওউ কি। তিনি জানান, সারফেস মাউন্ট টেকনোলজিকে (এসএমটি) ভিত্তি করে কারখানা পরিচালিত হয়। এ কারখানার ৩০টি উৎপাদন সারিতে (প্রোডাকশন লাইন) স্মার্টফোন তৈরি হয়।
কারখানাটি যেমন সবুজ, তেমনি কারখানার পুরো প্রক্রিয়ায় পরিবেশগত দিকগুলো মেনে চলা হয়।চীনের ডুনডুয়াংয়ে ভিভোর কারখানায় তৈরি কয়েকটি ফোনপ্রথমে তৈরি করা হয় স্মার্টফোনের মাদারবোর্ড।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।