প্রতীকী ছবি
এবার থেকে আর শুধু খাদ্যদ্রব্যই নয়, কোনটা আমিষ আর কোনটা নিরামিষ, তা চিহ্নিত করতে হবে সব ধরনের ভোগ্যপণ্যেও। নিত্যব্যবহার্য যাবতীয় পণ্য, দিনের শুরু থেকে শেষ পর্যন্ত মানুষ যা ব্যবহার করে, তা আমিষ না নিরামিষ, বিশেষ রং দিয়ে চিহ্নিত করতে হবে।
ভারতের কেন্দ্রীয় সরকার এ বিষয়ে সংশ্লিষ্ট আইনের ধারা সংশোধন করে এই চিহ্নিতকরণ বাধ্যতামূলক করেছে।এ সংশোধনীর ফলে এখন থেকে টুথপেস্ট, গায়ে মাখার সাবান, শ্যাম্পু, তেল বা বিভিন্ন ধরনের প্রসাধনীর মোড়কে রঙের ফোঁটা দেওয়া বাধ্যতামূলক করা হলো। লাল বা বাদামি রঙের ফোঁটা রাখার অর্থ ওই পণ্য তৈরিতে পশুর চর্বি বা কোনো আমিষ পদার্থ ব্যবহার করা হয়েছে। সবুজ ফোঁটার অর্থ পণ্যটি পুরোপুরি নিরামিষ।
ভোক্তাকে যাতে অজান্তে আমিষ-নিরামিষ গোলকধাঁধায় ঘুরপাক খেতে না হয়, সে জন্যই এ ব্যবস্থা।লিগ্যাল মেট্রোলজি (মোড়কজাত পণ্য) রুলস বা নিয়ম (২০১১) সংশোধনের মাধ্যমে ভারতের উপভোক্তা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।