একটি বাড়ি মানে শুধু নিজের একটি ফ্ল্যাট, কয়েকটি ঘর আর বারান্দা নয়। দিনের ব্যস্ততা শেষে একটু অবসর সময় কাটানো, পরিবারকে সময় দেওয়া, শরীরচর্চা করা কিংবা পরিচিত কারও সঙ্গে কিছুক্ষণ কথা বলার জন্যও মানুষ খোঁজে স্বস্তির একটি জায়গা। শহরের ব্যস্ত ও ঘনবসতিপূর্ণ জীবনে সেই জায়গার অভাবও তৈরি হচ্ছে। তাই আবাসনের নকশায় ব্যক্তিগত পরিসরের পাশাপাশি গুরুত্ব পাচ্ছে এমন কিছু জায়গা, যা সবাই মিলে ব্যবহার করতে পারেন।
ছাদ, লাউঞ্জ, শিশুদের খেলার জায়গা, ব্যায়ামাগার, হাঁটার জায়গা কিংবা কাজ করার নির্দিষ্ট পরিসর—এ ধরনের কমন স্পেস এখন অনেক আবাসন প্রকল্পের পরিকল্পনায় যুক্ত হচ্ছে। উদ্দেশ্য শুধু বাড়তি সুবিধা দেওয়া নয়, একই আবাসনে বসবাস করা মানুষদের জন্য একটি সামাজিক পরিসর তৈরি করাও।ফ্ল্যাটের বাইরেও জীবনএকটি পরিবারের দৈনন্দিন জীবনের বড় অংশ কাটে নিজের ঘরে বা ফ্ল্যাটে। কিন্তু সব কাজ বা অবসর যে ঘরের মধ্যেই হতে হবে, এমন নয়।
শিশুদের খেলাধুলা, বয়স্কদের হাঁটাহাঁটি কিংবা পরিবারের সদস্যদের একটু খোলা জায়গায় বসার প্রয়োজন আছে।
সূত্র: প্রথম আলো