ভারতের শীর্ষ ধনী আম্বানি পরিবারের উত্তরাধিকারী অনন্ত আম্বানিকে টেকসই উন্নয়ন বিষয়ে অধ্যাপক নিয়োগ করেছে যুক্তরাজ্যের নিউক্যাসল বিশ্ববিদ্যালয়। তাঁকে ‘প্রফেসরশিপ অব প্র্যাকটিস’ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে, টেকসই ভবিষ্যৎ গড়ে তোলা এবং বন্য প্রাণী, জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় তাঁর কাজের স্বীকৃতি হিসেবে এ পদ দেওয়া হয়েছে।তবে অনন্ত আম্বানি গুজরাটে যে বিশাল চিড়িয়াখানা পরিচালনা করেন, সেখানে বিপন্ন প্রজাতির প্রাণী কীভাবে আনা হয়েছে, তা নিয়ে আগে থেকেই প্রশ্ন রয়েছে।
এ কারণে বন্য প্রাণী ও পরিবেশ রক্ষায় কাজ করা বিভিন্ন সংগঠন ও ব্যক্তি তাঁকে নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক নিয়োগ করা নিয়ে প্রশ্ন তুলেছেন।অনন্ত আম্বানি ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানির ছেলে।
সূত্র: প্রথম আলো