উপোস থাকা তিন কিশোরী সুচিতা কিসপটটা, সুনিতা তিগগ্যা ও পূজা টুডু রাস্তার ধারে অপেক্ষা করছে। সঙ্গে গ্রামের শিশু-কিশোরেরা। উপোস থাকা তিন ছেলে অন্য গ্রাম থেকে কারাম ডাল কেটে আনতে গেছে।
গ্রামের নারী-পুরুষদের সঙ্গে নিয়ে কারাম ডালকে বরণ করে তারা গ্রামের আখড়ায় নিয়ে যাবে।গত শুক্রবার সন্ধ্যার আগে চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের শেরপুর গ্রামে ক্ষুদ্র জাতিসত্তার ওঁরাওদের ‘রাইজ কারাম’ উৎসবে দেখা যায় এমন দৃশ্য।সন্ধ্যায় ছেলেরা কারামের তিনটি ছোট ডাল কেটে নিয়ে আসার পর মাদল বাজিয়ে নেচেগেয়ে আখড়ায় নিয়ে যাওয়া হয়। সেখান পুঁতে চারপাশে আলপনা আঁকা হয়।
এরপর চলে পূজা-অর্চনা।উপবাসী ছেলেদের কেটে আনা কারাম ডাল বরণ করছে উপবাসী মেয়েরাওঁরাওদের ভাষায় এ কারাম হচ্ছে ‘রাইজ কারাম’।
সূত্র: প্রথম আলো