কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ইন্টার্ন চিকিৎসক ও স্বজনদের মধ্যে দুই দফায় হাতাহাতির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে হাসপাতালের মেডিসিন বিভাগের ৩ নম্বর ইউনিটে এ ঘটনা ঘটে।মারা যাওয়া ওই রোগীর নাম আতিয়ার শেখ (৬৫)। তিনি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শাওতা গ্রামের বাসিন্দা।
ঘটনার পর আতিয়ারের ছেলেসহ তিনজনকে থানায় নিয়ে যায় পুলিশ।পুলিশ জানিয়েছে, রাতে হাসপাতাল কর্তৃপক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়। পরে তা মামলা হিসেবে রুজু হয়েছে। আসামিদের আদালতের পাঠানোর প্রস্তুতি চলছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িতে গুরুতর অসুস্থ হয়ে পড়ার পর আতিয়ার শেখকে দ্রুত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন স্বজনেরা।
সেখানে প্রাথমিক ব্যবস্থাপত্র দিয়ে তাঁকে মেডিসিন বিভাগের ৩ নম্বর ইউনিটে পাঠানো হয়।
সূত্র: প্রথম আলো