আজ বিশ্ব গর্ভনিরোধ দিবস। সাধারণত অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধ ও প্রজননস্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বাড়ানোই এ দিবসের মূল উদ্দেশ্য। জনসচেতনতা বৃদ্ধির এই বিশেষ দিনে আমাদের নতুন কিছু আধুনিক বিষয় জানাও খুব জরুরি। গর্ভনিরোধের বাইরেও আধুনিক হরমোনভিত্তিক গর্ভনিরোধক প্রযুক্তি নারীদের বহুদিনের জটিল ও যন্ত্রণাদায়ক রোগ চিকিৎসায় নতুন সুযোগের ক্ষেত্র তৈরি করতে পারে।
এর অন্যতম উদাহরণ হলো এন্ডোমেট্রিওসিস।প্রজননক্ষম নারীদের মধ্যে এন্ডোমেট্রিওসিস একটি অত্যন্ত দীর্ঘমেয়াদি ও কষ্টদায়ক ব্যাধি। জরায়ুর ভেতরের আস্তরণের মতো টিস্যু জরায়ুর বাইরে—যেমন ডিম্বাশয় বা তলপেটে বেড়ে উঠলে এই রোগ হয়। এর ফলে মাসিকের সময় তীব্র যন্ত্রণা, দীর্ঘদিনের তলপেটের ব্যথা, সহবাসে কষ্ট এবং এমনকি বন্ধ্যত্বের মতো সমস্যা হতে পারে।
নারীদের দৈনন্দিন জীবনযাত্রাকে মারাত্মকভাবে ব্যাহত করা এই ব্যথাকে কোনোভাবেই অবহেলা করা উচিত নয়।
সূত্র: প্রথম আলো