পাহাড়ের ঢালে চাষের জমি প্রস্তুত করছেন এক দম্পতি। রোয়াংছড়ি, বান্দরবান, ২৬ সেপ্টেম্বরঝুম বৃষ্টিতে ভিজে জুবুথুবু গোলাপি জবা। বাংলাবাজার, পাবনা, ২৬ সেপ্টেম্বরখাবারের সন্ধানে বটগাছে ঘুরছে কাঠবিড়ালি। ভাদেতলা, আটঘরিয়া, পাবনা, ২৬ সেপ্টেম্বরগাছের ডালে বসে আছে একলা শালিক। নিউজিল্যান্ড, খাগড়াছড়ি, ২৬ সেপ্টেম্বরসিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধসংলগ্ন বিয়ারা ঘাটে মাছ শিকার শেষে নৌকায় ফিরছেন জেলেরা।
সিরাজগঞ্জ, ২৬ সেপ্টেম্বরমধু পূর্ণিমা উপলক্ষে রাঙামাটি রাজ বনবিহারে বৌদ্ধ পতাকা হাতে শিশুরা। রাজ বনবিহার, রাঙামাটি, ২৬ সেপ্টেম্বরভৈরব নদের ওপর খাবারের সন্ধানে ওড়াউড়ি করছে ভুবনচিল। বড়বাজার, খুলনা, ২৬ সেপ্টেম্বরঘন মেঘে ম্লান হয়ে আসা সূর্যের আলোয় তারের ওপর বিশ্রাম নিচ্ছে একটি ফড়িং। বয়রা, খুলনা, ২৬ সেপ্টেম্বরপ্রকৃতিতে হেমন্তের আগমনী বার্তা। অশোকগাছের সবুজ পাতার মাঝে এসেছে কচি কুঁড়ি।
বিহারপুর, রাঙামাটি, ২৬ সেপ্টেম্বরমধু পূর্ণিমায় বুদ্ধের উদ্দেশে মধু নিবেদন করছেন বৌদ্ধ পুণ্যার্থীরা।
সূত্র: প্রথম আলো