হিমালয়ান পিংক সল্টকে অনেকেই সাধারণ লবণের চেয়ে স্বাস্থ্যকর মনে করেন। এর গোলাপি রং, প্রাকৃতিক উৎস ও নানা খনিজ উপাদানের উপস্থিতি ঘিরে রয়েছে নানা স্বাস্থ্যকর দাবি। কিন্তু এসব দাবির কতটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত? সাধারণ লবণের তুলনায় সত্যিই কি হিমালয়ান পিংক সল্ট বেশি উপকারী?হিমালয়ান পিংক সল্ট একধরনের গোলাপি রঙের লবণ। এই লবণ পাকিস্তানের হিমালয়ের কাছাকাছি পাঞ্জাবের সল্ট রেঞ্জ ও খেওড়া লবণখনি থেকে উত্তোলন করা হয়।
ধারণা করা হয়, লাখ লাখ বছর আগে প্রাচীন জলাধারের পানি শুকিয়ে তৈরি হয়েছিল এই লবণ। এটি হাতে সংগ্রহ করা হয় এবং খুব কম প্রক্রিয়াজাত করা হয়। তাই এতে সাধারণত কোনো সংযোজিত উপাদান থাকে না। সাধারণ লবণের মতো গোলাপি লবণেরও প্রধান উপাদান সোডিয়াম ক্লোরাইড। তবে এতে আরও কিছু খনিজ ও অন্যান্য উপাদান অল্প পরিমাণে রয়েছে। কিছু ধারণা অনুযায়ী, এতে মোট ৮৪ ধরনের খনিজ ও অন্যান্য উপাদান থাকতে পারে।
আরেকটি মজার বিষয় হলো, এর মধ্যে আয়রন থাকায় এই লবণের রং হয় গোলাপি।দেশেই হচ্ছে রোবোটিক সার্জারিস্বাস্থ্য উপকারিতার দাবিগুলো কতটা সত্যপিংক সল্টে কিছু অতিরিক্ত খনিজ থাকলেও সেগুলোর পরিমাণ খুবই সামান্য।
সূত্র: প্রথম আলো