ব্রাজিল সর্বশেষ বিশ্বকাপের শেষ ষোলো থেকে বাদ পড়ার পর জাতীয় দল থেকে অবসর ঘোষণা করেন নেইমার। তারপরই প্রশ্ন উঠেছিল, নতুন বিশ্বকাপচক্রে নেইমারের ১০ নম্বর জার্সি উঠবে কার গায়ে? গতকাল সেই প্রশ্নের উত্তর জানিয়ে দেয় ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। আন্তর্জাতিক বিরতিতে তিনটি প্রীতি ম্যাচের জন্য ব্রাজিলের খেলোয়াড়দের জার্সি নম্বর ঘোষণা করে সিবিএফ।
নেইমারের ১০ নম্বর জার্সিটি পেয়েছেন রাফিনিয়া।সর্বশেষ বিশ্বকাপে ১১ নম্বর জার্সি পরে খেলেন রাফিনিয়া। সেটা এখন পেয়েছেন এস্তেভাও। এর আগে ব্রাজিল দলে ২০ নম্বর জার্সি পরে খেলেছেন এস্তেভাও। এনদ্রিক, দগলাস সান্তোস ও দানিলো সান্তোসদের জার্সি নম্বরও পাল্টেছে। সর্বশেষ বিশ্বকাপে ১৯ নম্বর জার্সি পরে খেলা এনদ্রিক মাতেউস কুনিয়ার অনুপস্থিতে পাচ্ছেন ৯ নম্বর জার্সি।
৬ নম্বর জার্সি দগলাস সান্তোসের এবং কাসেমিরোর ৫ নম্বর জার্সি দানিলো সান্তোসের।
সূত্র: প্রথম আলো