৩২১ রান তাড়ায় ৭৫ বলে দরকার ছিল ৬৮ রান। ক্রিজে জস বাটলার, ৬৭ রানে ব্যাট করছিলেন। হেডিংলিতে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ডের জয় তখন সময়ের ব্যাপারই মনে হচ্ছিল। কিন্তু হঠাৎই বদলে যায় সব হিসাব।হ্যামস্ট্রিংয়ে টান লাগায় ৬৭ রানে অবসরে যেতে বাধ্য হন বাটলার। ইংল্যান্ডের জয়ের পথটা সেখানেই একটু কঠিন হয়ে যায়। পরে ১৪ বলে ২৭ রানের সমীকরণে থাকতে আবার ব্যাট হাতে ফিরেছিলেন বাটলার।
শেষ ওভারে ১৯ রানের সমীকরণ মেলাতে পারেননি। তাতে ইংল্যান্ড থেমেছে ৩০৬ রানে। ১৬ রানের জয় নিয়ে সিরিজ ১-১ করে ফেলে শ্রীলঙ্কা।বাটলার চোটে না পড়লে শ্রীলঙ্কা কি জিততে পারত? হয়তো না। শ্রীলঙ্কার কুশল মেন্ডিস এ কথাতে একটু কষ্ট পেতে পারেন! দলের ইনিংসে অসাধারণ সেঞ্চুরি আছে তাঁর। করেছেন ১০০ বলে ১২১ রান, যা তাঁর ওয়ানডে ক্যারিয়ারে সপ্তম।
পুরো সিরিজে ধুঁকতে থাকা শ্রীলঙ্কা তো এ কারণেই তুলতে পেরেছে ৩২১ রান।৬৭ রানের সময় চোটে মাঠ ছাড়েন বাটলারশ্রীলঙ্কার এই বড় সংগ্রহের ওপর ভর করেই তাদের বোলাররা লড়াই করেছেন।
সূত্র: প্রথম আলো