গতকাল প্রথম আলোর প্রতিবেদনে ঢাকার তিন কনসার্টের চূড়ান্ত অনুমতি পাওয়া নিয়ে ধোঁয়াশার কথা জানানো হয়েছিল। আয়োজকেরা জানিয়েছিলেন, প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পরও সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর প্রতিবেদন না পাওয়ায় অনুমতির প্রক্রিয়া আটকে আছে। এক দিন পর তিন কনসার্টই স্থগিতের ঘোষণা দিয়েছেন আয়োজকেরা। নিজেদের ফেসবুক পেজে দেওয়া পোস্টে তাঁরা জানিয়েছেন, নতুন তারিখ পরে ঘোষণা করা হবে।
আগামীকাল ২৫ সেপ্টেম্বর শুক্রবার পূর্বাচলের বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ‘ম্যাক্স রিপাবলিক’ কনসার্টে জেমস, আলী আজমত, মুস্তাফা জাহিদ ও জাল ব্যান্ডের পারফর্ম করার কথা ছিল। আয়োজকেরা জানিয়েছেন, কনসার্টটি নতুন তারিখে হবে। নতুন তারিখ শিগগির জানানো হবে। আগে কেনা সব টিকিট নতুন তারিখেও কার্যকর থাকবে।একই দিন ‘সেন্স ইট উইথ মুর্তজা কিজিলবাশ’ কনসার্ট হওয়ার কথা ছিল।
এতে পাকিস্তানের মুর্তজা কিজিলবাশের পাশাপাশি হাবিব ওয়াহিদের পারফর্ম করার কথা ছিল।
সূত্র: প্রথম আলো