মাদ্রাসায় হেফজ শেষ না করেই রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ শুরু করেন ওহিদুল মোল্লা। তবে বেশি দিন এ পেশায় থাকেননি। জীবিকার তাগিদে শুরু করেন রিকশা চালানো। পাঁচ বছর আগে রিকশাচালকের পেশা ছেড়ে হ্যাকিং কার্যক্রম ও মাদক ব্যবসা শুরু করেন।অল্প সময়ের ব্যবধানে ওহিদুলের নেতৃত্বে গড়ে ওঠে একটি হ্যাকার চক্র।
এলাকায় ‘হ্যাকিং গুরু’ হিসেবে পরিচিতি পাওয়া ওহিদুল কয়েক বছরের ব্যবধানে বাড়ি–গাড়ির মালিক হন, গড়ে তোলেন মহিষ ও কবুতরের খামার।ওহিদুলের এই উত্থানের গল্প বলছিলেন তাঁরই চাচাতো ভাই সেন্টু মোল্লা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে বাঁচতে গ্রামের প্রধান সড়ক থেকে নিজের বাড়ি পর্যন্ত সিসিটিভি ক্যামেরা বসিয়েছিলেন ওহিদুল। গত সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
তিনি লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া গ্রামের প্রয়াত রব্বেল মোল্লার ছেলে।সিসিটিভি ক্যামেরা লাগিয়ে পুলিশের ওপর নজরদারি চালাতেন ওহিদুলওহিদুলের গ্রেপ্তারের বিষয়টি এখন এলাকার মানুষের মুখে মুখে আলোচিত হচ্ছে।
সূত্র: প্রথম আলো