রেফ্রিজারেটর আমাদের প্রতিদিনের জীবনের অন্যতম প্রয়োজনীয় অনুষঙ্গ। রান্নাঘরের এই যন্ত্রটি অন্য অনেক গৃহস্থালি পণ্যের মতো বিশ্রাম নেয় না; খাবার সতেজ ও নিরাপদ রাখতে দিন-রাত ২৪ ঘণ্টাই সচল থাকে। তাই নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সামান্য কিছু যত্ন শুধু এর কার্যকারিতাই নয়, দীর্ঘদিন ভালো রাখতেও গুরুত্বপূর্ণ। সাধারণত ফ্রিজে কিছু পড়ে ছড়িয়ে গেলে বা দুর্গন্ধ তৈরি হলে আমরা পরিষ্কার করার কথা ভাবি।
কিন্তু এর ভেতরের তাক, ড্রয়ার ও দরজার অংশে নিয়মিতই সামান্য আর্দ্রতা এবং খাবারের অবশিষ্টাংশ জমতে পারে। এসব থেকেই ধীরে ধীরে তৈরি হতে পারে দুর্গন্ধ। তাই ফ্রিজে বড় কোনো ময়লা জমার অপেক্ষা না করে মাঝেমধ্যে তাক ও ড্রয়ার মুছে পরিষ্কার করে নেওয়া ভালো অভ্যাস। এতে ভেতরের পরিবেশও থাকে সতেজ।বেশি খাবার রাখাও হতে পারে সমস্যা ফ্রিজের প্রতিটি তাক অতিরিক্ত খাবারে ভর্তি করে রাখলে ঠান্ডা বাতাস ঠিকভাবে চলাচল করতে পারে না।
ফলে কোনো কোনো খাবার প্রয়োজনের তুলনায় বেশি উষ্ণ হয়ে যেতে পারে, আবার কিছু খাবার অতিরিক্ত ঠান্ডায় জমেও যেতে পারে।এর প্রভাব পড়তে পারে খাবারের সতেজতার ওপর।
সূত্র: প্রথম আলো