দেশে হামের উপসর্গে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অবশ্য তথ্য আসতে দেরি হওয়ায় ২১ সেপ্টেম্বরের অপ্রকাশিত চারজনের মৃত্যুও অন্তর্ভুক্ত রয়েছে।
সর্বশেষ ২৪ ঘণ্টায়; অর্থাৎ গতকাল মঙ্গলবার সকাল থেকে আজ বুধবার সকাল পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় ১ হাজার ১৫৭ জন হামের উপসর্গে এবং ১১৩ জন নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে।হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, এ বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১ লাখ ৮৩ হাজার ৪৪৯ জন হামের উপসর্গের রোগী শনাক্ত হয়েছে।
একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২০ হাজার ৮৫১।এই সময়ে হামের উপসর্গে ৯৭৫ জন এবং নিশ্চিত হাম রোগে ১০১ জনের মৃত্যু হয়েছে।
সূত্র: প্রথম আলো