রাজধানীর গুলশানে ককটেল বিস্ফোরণ ও নাশকতার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা–কর্মীসহ গ্রেপ্তার ১৫ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন।
ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) মোক্তার হোসেন প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আদালত আজ ১৫ আসামিকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দিয়েছেন।
এর আগে আরও কয়েকজনকে রিমান্ডে নেওয়া হয়।আজ রিমান্ড মঞ্জুর হওয়া ১৫ আসামি হলেন নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী নিরব খান (২২), ঠাকুরগাঁও শহর আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সদস্য মো. সাইফুল ইসলাম (৫২), পটুয়াখালী সদর উপজেলা যুবলীগের সদস্য মো. জুয়েল সিকদার (৩৩), ভাটারা থানা যুবলীগের সদস্য মো. সাহেদ (৩৭), খিলক্ষেত থানা ১৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য শান্ত শেখ (২৮), ২০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. হারুন মাইজভান্ডারী (৫৫), লক্ষ্মীপুর জেলা মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক খালেদ মাহমুদ ফয়সল (৪০), ঢাকা মহানগর উত্তর ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মো. সফিকুর রহমান (৫০), চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য বিল্লাল গাজী (৩৫), তাড়াইল উপজেলা ছাত্রলীগের সভাপতি ইসমাইল সিরাজী (৩২), ক্যান্টনমেন্ট থানা ছাত্...
সূত্র: প্রথম আলো