দেশে প্রায় এক দশক ধরে ইলিশের উৎপাদন বৃদ্ধির পর টানা দুই বছরে কমেছে। একই সঙ্গে কমছে বড় ইলিশ, বাড়ছে দাম। এসব নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন ইলিশ গবেষক ও বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের সামুদ্রিক মৎস্যসম্পদ ও অ্যাকুয়াকালচার বিভাগের অধ্যাপক মো. আব্দুল ওহাব। সাক্ষাৎকার নিয়েছেন পার্থ শঙ্কর সাহা।দেশে ইলিশের উৎপাদন দুই বছর ধরে কমছে। ২০২২-২৩ অর্থবছরে উৎপাদন ছিল রেকর্ড ৫ লাখ ৭১ হাজার টন।
দুই বছরের মধ্যে তা প্রায় ৫ লাখ টনে নেমেছে। এটি কি সাময়িক ওঠানামা, নাকি ইলিশের মজুত বড় ধরনের সংকটে পড়ার সতর্কসংকেত?আব্দুল ওহাব: ২০১৬ সালে ৩ লাখ ৯৬ হাজার টন ইলিশ উৎপাদনের মধ্য দিয়ে উল্লম্ফন শুরু হয়েছিল। এরপর প্রতি অর্থবছরে উৎপাদন ১০ থেকে ২০ হাজার টন করে বাড়ছিল। মালয়েশিয়া ও বাংলাদেশের বিজ্ঞানীদের একটি যৌথ দল ২০১৮ সালে দেশের নদ-নদী ও সাগরে মাছের সর্বোচ্চ টেকসই উৎপাদন নিয়ে জরিপ করেছিল।
তাতে আমরা সিদ্ধান্তে পৌঁছেছিলাম, বাংলাদেশ প্রতিবছর ৬ লাখ টন ইলিশ আহরণ করলে সেটি টেকসই উৎপাদনের সীমার মধ্যে থাকবে।
সূত্র: প্রথম আলো