ইসলামের অর্থনৈতিক দর্শনে মানুষ পৃথিবীর সম্পদ ভোগ করার অধিকার রাখে। সেই সঙ্গে সম্পদ আহরণ, উন্নয়ন ও উৎপাদনের দায়িত্বও তার ওপর রয়েছে।
পৃথিবী মানুষের জন্য প্রস্তুত করা হয়েছে, যাতে সে এর উপকরণ কাজে লাগিয়ে নিজের জীবন ও সমাজকে সমৃদ্ধ করতে পারে।আল্লাহ বলেন, ‘তিনি তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছেন এবং তাতে তোমাদের আবাদ করার দায়িত্ব দিয়েছেন।’ (সুরা হুদ, আয়াত: ৬১)পৃথিবী যখন দায়িত্বের আমানত কোরআন পৃথিবীকে মানুষের জন্য অনুগত করে দেওয়ার কথা বলেছে। আল্লাহ বলেন, ‘তিনি তোমাদের জন্য পৃথিবীকে সুগম করেছেন।
অতএব তোমরা এর পথে বিচরণ করো এবং তাঁর দেওয়া রিজিক থেকে আহার করো।’ (সুরা মুলক, আয়াত: ১৫)পৃথিবীর সম্পদ তথা মাটি, পানি, বন, খনিজ, পশুসম্পদ, সমুদ্র ও নানা প্রাকৃতিক উপাদান মানুষের সামনে পড়ে আছে।
সূত্র: প্রথম আলো