প্রতিদিন বহির্বিভাগে সেবা নেন ৬০০ থেকে ৭০০ জন। হাসপাতালে প্রতিদিন ভর্তি থাকেন ৫৫ থেকে৬৫ জন রোগী।মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ৪১টি পদের মধ্যে ২৫টিই শূন্য। ৫০ শয্যার এই হাসপাতালে প্রসূতি ও অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞ নেই। প্রয়োজনীয় জনবল না থাকায় এক্স-রে ও আলট্রাসনোগ্রাম মেশিন ব্যবহার করা যাচ্ছে না।
একজন মেডিক্যাল টেকনোলজিস্ট দিয়ে সামলাতে হচ্ছে পুরো প্যাথলজি বিভাগ।এ ছাড়া পরিচ্ছন্নতাকর্মীসহ অন্যান্য সহায়ক জনবলের সংকটও রয়েছে এই হাসপাতালে। এর ফলে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা।শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আগে ছিল ৩১ শয্যার। ২০১২ সাল থেকে ৫০ শয্যার কার্যক্রম শুরু হয়।
এরপর ১৪ বছর পেরিয়ে গেলেও ৫০ শয্যার উপযোগী জনবল নিয়োগ দেওয়া হয়নি।হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২২০টি অনুমোদিত পদের বিপরীতে হাসপাতালে বর্তমানে কর্মরত আছেন ১৫৩ জন।
সূত্র: প্রথম আলো